শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

স্বামীর দেহ পাঁচ টুকরা করে খালের পানিতে ফেললেন স্ত্রী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
প্রতীকী ছবি

স্বামীকে কুড়াল দিয়ে খুন করে মরদেহ পাঁচ টুকরা করলেন স্ত্রী। তারপর সেই দেহাংশগুলো ফেললেন খালের পানিতে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিট এলাকায়। অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতের নাম রাম পাল (৫৫)। তিনি পিলিভিট অঞ্চলের শিবনগর এলাকার বাসিন্দা। কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন রাম পাল। থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার ছেলে সোন পাল। অভিযুক্ত নারী দুলারো দেবী কয়েক দিন ধরে রামের বন্ধুর সঙ্গে থাকছিলেন। তারপর নিজের গ্রামে ফিরে এসে ছেলেকে জানান যে, রাম নিখোঁজ। এরপরই থানার দ্বারস্থ হন ছেলে সোন।

তদন্তে নেমে রামের স্ত্রীর আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের কাছে। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শেষে জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন রামের স্ত্রী। খুন করার কথা স্বীকার করে নেন তিনি। পুলিশের দাবি, গত রবিবার রাম যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় খাটের সঙ্গে তাকে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেন দুলারো দেবী। পরে মরদেহ লোপাটের জন্য তা ফেলা হয় খালের পানিতে।

 

রামের দেহাংশ উদ্ধারের জন্য ডুবুরির সাহায্য নেওয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার দেহাংশগুলো উদ্ধার করা হয়নি। তবে খাল থেকে রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, আউটলুক ইন্ডিয়া, ডেকান হেরাল্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ