শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি
পুজা চেরি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘গলুই’ সিনেমায় অভিয়ন করেছিলেন অভিনেত্রী পূজা চেরি।তারপরই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রটে ঢালিপাড়ায়।সেই গুঞ্জনের ঢালপালা আরো মেলতে থাকে যখন সরকারি অনুদানে ‘মায়া’ সিনেমায় নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেন শাকিব খান।

তবে সম্প্রতি হঠাৎ পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর থেকেই অনুমান করা যাচ্ছিল যে শাকিব খানের ‘মায়া’ সিনেমা হারাচ্ছেন পূজা।এবার এ বিষয়ে মুখ খুললেন পূজা।তবে শাকিব এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগেই নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিলেন হালের এই ক্রেজ অভিনেত্রী।

রোববার সন্ধ্যা পৌনে সাতটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে পূজা লিখেছেন, ‘কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমায় আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ