শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

ওমরা করে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
মো. তানভীর আহমেদ

সৌদি আরবে ওমরাহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মো. তানভীর আহমেদ (২১) নামে এক প্রবাসীর। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর আহমেদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার একমাত্র ছেলে। তিনি সৌদি আরবের নভেলটি কোম্পানিতে চাকরিরত ছিলেন।

নিহত তানভীরের চাচতো ভাই মো. বেলাল আহমেদ বলেন, ‘এক বছরও হয়নি, ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে সৌদি আরব যায় তানভীর। মাসিক বেতনে যা টাকা পেতেন তা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছিলেন। ওমরা হজ করে শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানভীর। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায় পুলিশ। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়।

একমাত্র উপার্জন সক্ষম ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তানভীরের বাবা বকুল মিয়া। তানভীরের মরদেহ যেন দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে দেয় সরকার, দাবি জানিয়েছে তার পরিবার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ