শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

২০২২ সালে ১৬ হাজারের বেশি টিউনিশীয় অভিবাসী ইটালিতে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
টিউনিশিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করছেন অভিবাসীরা
টিউনিশিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টা করছেন অভিবাসীরা

চলতি বছরের শুরু থেকে প্রায় ১৬ হাজার ২৯২ জন জন অনিয়মিত টিউনিশীয় অভিবাসী ইটালিতে পৌঁছেছেন৷ এর মধ্যে তিন হাজার ৪৩০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে৷

আগের চার বছরের তুলনায় (২০২১ সালে ১৪ হাজার ৩৪২ জন এবং ২০২০ সালে ১১ হাজার ২১২ জন) ২০২২ সালে এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক টিউনিশীয় (১৬ হাজার ২৯২ জন অভিবাসী) অনিয়মিতভাবে ইটালির উপকূলে পৌঁছেছেন৷

এফটিডিইএস আরও জানিয়েছে যে, ২০২১ এবং ২০২০ সালে ইটালিতে আসা টিউনিশীয় অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা যথাক্রমে দুই হাজার ৪৯২ জন এবং এক হাজার ৬০৭ জনে পৌঁছেছেন৷ যদিও বছরের শুরু থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের নিহত ও নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪ জনে৷

টিউনিশীয় কর্তৃপক্ষ চলতি বছরের শুরু থেকে ২৯ হাজার ১২৯ অনিয়মিত অভিবাসীকে টিউনিশীয় উপকূল ছেড়ে ইটালিতে যেতে বাধা দিতে সক্ষম হয়েছে৷

প্রতিদিন টিউনিশীয় কর্তৃপক্ষ ইউরোপীয় উপকূলে অনিয়মিত অভিবাসনে বাধা দেয় এবং শত শত মানুষকে গ্রেপ্তার করে৷

সম্প্রতি ইউরোপে, বিশেষ করে ইটালির উপকূলে টিউনিশীয় অভিবাসীদের আগমন উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে৷ দেশটির পরিস্থিতি সংকটজনক হওয়ায় অভিবাসী সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ