শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

বেনাপোলে ১০টি সোনার বারসহ ২ ভাই আটক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
বেনাপোলে ১০টি সোনার বারসহ ২ ভাই আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ  পাচারকারী আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে যশোর ৪৯ বিজিবি এর একটি টহল দল বেনাপোল সীমান্তের গাজীপুর পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করে। আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম।

আটকরা হলো- মোঃ মিলন হোসেন (২৮) এবং মোঃ হিরন মিয়া (২৫)। তারা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মুন্সিপুর গ্রামের বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ