চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়

চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নতুনদের জন্য ১ বছরে HSK 3 কমপ্লিট করার ফুল গাইডলাইন

চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়.jpg

অনেকেই মনে করে একাডেমিক পড়াশোনার পাশাপাশি Chinese language শেখা অনেক কঠিন। কিন্তু প্রোপার রুটিন মেইনটেইন করলে ১ বছরের মধ্যেই খুব সুন্দরভাবে HSK 3 কমপ্লিট করা সম্ভব। আর এই চ্যালেঞ্জটা সুন্দরভাবে কমপ্লিট করতে আপনাকে যেসব স্টেপ ফলো করতে হবে সেসব স্টেপ নিয়েই আজ আমি ডিটেইলসে কথা বলবো!

প্রথম সেমিস্টার

প্রথম সেমিস্টারে আপনার থাকবে HSK 1 শেষ করা। Class এর পড়ার পাশাপাশি প্রতিদিন একটু একটু করে vocabulary, listening আর writing practice করতে হবে। বিশেষ করে শীতের ছুটিতে মানে এই সময়টাকে ভালোভাবে ইউজ করলে সহজেই HSK 2 complete করা যাবে। কারণ তখন academic pressure তুলনামূলক কম থাকবে।

সেকেন্ড সেমিস্টার

HSK 3 একটু কঠিন লেভেল এর। তাই ক্লাসে যখন HSK 2 পড়াবে, তখন পাশাপাশি HSK 3 সেল্ফ স্টাডব শুরু করতে হবে। মানে আগেই vocabulary আর grammar এর ব্যাপারে আপনাকে জানার চেষ্টা করতে হবে।

মনে রাখবেন HSK 3 কমপ্লিট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেগে থাকা। এক্ষেত্রে প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিবেন। আর এই সময় একটা lesson কমপক্ষে ৩ বার পড়তে হবে। পাশাপাশি ফলো করতে হবে এই ট্রিকটি:

➡️ ১ম দিন: নতুন lesson পড়বেন

➡️ ২য় দিন: নতুন lesson শুরু করার আগে আগের lesson revise করবেন

➡️ ৩য় দিন: আবার vocabulary + sentence practice করবেন

এভাবে revise করতে করতে দেখবেন সবকিছু আপনার মাথায় অটো বসে যাচ্ছে। জানি Language শেখা রাতারাতি পসিবল না। কিন্তু প্রতিদিন ছোট ছোট এফোর্টই একসময় বড় রেজাল্ট নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ