শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

অপুকে নিয়ে আবেগ ঘন পোস্ট শাকিবের!

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ৩০ জুন, ২০২৩

বাংলাদেশের ঢালিউড কিং শাকিব খান এবারের কোরবানির ঈদে অপুকে নিয়ে দিয়েছেন এক আবেগঘন পোস্ট। যে পোস্ট দেখে আনন্দে ভাসছেন শাকিব-অপু ভক্তরা।

শাকিব দর্শকদের আহ্বান জানিয়েছেন, ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পাশাপাশি অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটিও যেন দর্শকরা দেখেন।

যদিও শাকিবের লেখায় স্পষ্ট হয়ে উঠেছে, লাল শাড়ি সিনেমাটির প্রতি তার ভালোবাসা কাজ করছে তার ছেলে জয়ের জন্য। প্রাক্তন ভালোবাসা অপুর জন্য নয়।নিজের স্ট্যাটাসে শাকিব জানান, লাল শাড়ি সিনেমাটি সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র। তাই এক অন্যরকম আবেগে ভাসছেন তিনি। তবে তার স্ট্যাটাসে নেটিজেনরা পাচ্ছেন হারানো সম্পর্ক জোড়া লাগার আভাস।

প্রবাস প্রতিদিন  পাঠকের জন্য চিত্রনায়ক শাকিব খানের সে স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ