শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই : পরীমণি

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসার আর নেই বললেই চলে। অফিসিয়ালি ঘোষণা না এলেও দুজন যে আলাদা থাকছেন সেটাও গণমাধ্যমে বলেছেন। সন্তান রাজ্যর কারণে এক হলেও বেড়েছে মানসিক ও শারীরিক দূরত্ব।

মাঝখানে দুজনেই মিডিয়ার সামনে কথা বলেছেন। কেউই চান না দাম্পত্যজীবন আর আগে বাড়ুক। বলা বাহুল্য, বিচ্ছেদের কাগুজে ঘোষণাই শুধু বাকি। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পরীর নিশানায় রাজ।

নাম না করে গত রোববার (১৮ জুন) বিশ্ব বাবা দিবসে তার ছেলের (রাজ্য) বাবাকে কথা শুনিয়েছেন। এবার আরেকবার তোপ দাগালেন রাজকে। আবারও সেই পুরোনো ভঙ্গিমায় বেনামি ইঙ্গিতপূর্ণ পোস্ট।

আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’

নেটাগরিকদের ধারণা, ছুটির দিনে রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাই দিলেন পরীমণি। এদিন তসলিমা নাসরিনের লেখা ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের সঙ্গে মিলিয়ে যেন নিজের গল্প বললেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ