শিরোনাম:
বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬

সৌদিতে ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুললেন নয়ন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
সৌদিতে ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুললেন
আরিফুল ইসলাম নয়ন

সৌদি আরব থেকে ফেসবুকে লাইভ এসে আত্মহত্যা করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার যুবক আরিফুল ইসলাম নয়ন। তিনি উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২১ ফেরুয়ারি) দিবাগত রাতে সৌদির দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। গত ১০ মাস আগে ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য যান তিনি। কিন্তু ১০ মাসে আকামা না হওয়ায় বেতন পাননি। এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সেই কারণ দেখিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, নয়নের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। ঋণের চাপে আত্মহত্যা করেছে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ