শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

গাজীপুরে বাসচাপায় চারজন নিহত

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় একটি ভ্যানের তিনজন ও এক পথচারীসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ছবোঝাই ভ্যানের চালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫) ও  সোহরাব (৩২) এবং অজ্ঞাত এক পথচারী।

গাজীপুর মহানগরীর ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন জানান, চাকা নষ্ট হলে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি বাস মাছবোঝাই একটি ভ্যান ও দাঁড়িয়ে থাকা বলাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই চারজন প্রাণ হারান।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ