টরেন্টোর দর্শনীয় স্থান এবং খরচ

সেরা ১০টি টরেন্টোর দর্শনীয় স্থান | লোকেশন | খরচ এবং আল খিদমা ট্যুর প্যাকেজ 

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সেরা ১০টি টরেন্টোর দর্শনীয় স্থান.jpg

সেরা ১০টি টরেন্টোর দর্শনীয় স্থান | লোকেশন | খরচ এবং আল খিদমা ট্যুর প্যাকেজ

অনেকের কাছেই কানাডার টরেন্টো স্বপ্নের শহর। আর টরেন্টোর দর্শনীয় স্থানগুলি যেনো এক একটি জ্যান্ত স্বপ্ন। আপনি যদি ভ্রমণপিপাসু হন, তাহলে এই শহর আপনাকে প্রতিটি পদে চমকে দেবে। আর্কিটেকচার, বৈচিত্র্যময় সংস্কৃতি, হালাল খাবার এবং নিরাপদ পরিবেশ সব মিলিয়ে টরেন্টো হতে পারে আপনার নেক্সট ট্রিপ। আসুন তবে টরেন্টোর দর্শনীয় স্থানের লোকেশন, কি কি আছে, হালাল ফুড, কত টাকা লাগবে সবকিছু সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

CN Tower | সিএন টাওয়ার টরেন্টো

এই টরেন্টোর দর্শনীয় স্থানটির লোকেশন হলো 290 Bremner Blvd, Toronto, ON M5V 3L9! মূলত এখানে যেতে আপনাকে টরেন্টো ইউনিয়ন স্টেশন থেকে ৫ মিনিট হাঁটতে হবে। TTC Subway-এর Union Station এ নেমে হেঁটে যেতে পারলে সবচেয়ে ভালো হয়।

এই স্থানটিতে একটি রেস্টুরেন্ট আছে। যার নাম 360 Restaurant। তবে সেখানে আপনি হালাল ফুড পাবেন না। পাশেই রয়েছে হালাল ফুডের রেস্টুরেন্ট Paramount Fine Foods! এখানে ভিজিট করতে আপনার টোটাল খরচ পড়বে আনুমানিক ৫,৫০০ টাকা/প্রতি ব্যক্তি।

Ripley’s Aquarium of Canada | রিপলিস একুরিয়াম টরেন্টো

Union Station থেকে CN Tower-এর পাশ দিয়ে হাঁটলেই পৌঁছে যাবেন এই রিপলিস একুরিয়াম টরেন্টো। যারা সিএন ঘুরতে যাবেন তারা এই একুরিয়াম প্লেসটা ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। যেখানে এনজয় করতে পারবেন শার্ক টানেল, জেলি ফিশ গ্যালারি, মুভিং ওয়াকওয়েসহ অনেককিছু।

আর খাবারের ক্ষেত্রে Freshii এবং Pita Land নামের দু’টো রেস্টুরেন্টেই হালার ফুড পেয়ে যাবেন। এখানকার ভিজিটিং ফি প্রায় ৩,৬০০ টাকার মতো। আর খাবার-দাবার মিলে আরেকটু বেশি খরচ হতে পারে।

Toronto Islands | টরেন্টো আইল্যান্ড

টরেন্টোর দর্শনীয় স্থানে ঘোরাঘুরি বাবদ আপনার যদি বাজেট হয় মাত্র ২০০০-৩০০০/- সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন টরেন্টো আইল্যান্ড। এখানে যেতে হলে Union Station থেকে হেঁটে আপনাকে যেতে হবে Harbourfront। সেখান থেকে ৭৫০/- খরচ করে নিতে হবে ফেরি।

এখানকার মেইন আকর্ষণ কিন্তু বীচ, সাইকেল রাইড এবং কায়াকিং। আর হ্যাঁ এখানে আপনি চাইলে নিজের খাবার নিয়ে যেতে পারেন বা Centre Island Grill নামের একটি রেস্টুরেন্ট থেকে হালাল ভেজ ও ফিশ আইটেম ট্রাই করতে পারেন।

Distillery Historic District | ডিস্টিলারি হিস্টোরিক ডিসট্রিক্ট টরেন্টো

এই টরেন্টোর দর্শনীয় স্থানে যেতেও খরচ পড়বে মাত্র ২০০০-৩০০০ টাকার মতো। King Station থেকে এখানে ইজিলি যাওয়া যাবে। পুরাতন বিল্ডিং, আর্ট গ্যালারি, ক্যাফে, স্যুভেনির শপ যারা উপভোগ করতে চান তারা এখান থেকে ঘুরে আসতে পারেন। আর হালাল ফুড হিসাবে ট্রাই করতে পারেন District Bistro এবং Sukho Thai এর হালাল মেনু।

Royal Ontario Museum | রয়্যাল অন্টারিও মিউজিয়াম টরেন্টো

রয়্যাল অন্টারিও মিউজিয়ামে গেলে আপনি উপভোগ করতে পারবেন, প্রাগৈতিহাসিক ডাইনোসর, প্রাচীন চীন ও ইসলামিক রিলেটেড গ্যালারি। TTC-এর Museum Station এ নামলেই পৌঁছে যাবেন সেখানে।

আর ঘুরতে ঘুরতে যদি খিদা লাগে সেক্ষেত্রে ROM Café রেস্টুরেন্ট থেকে ট্রাই করতে পারেন হালাল ফুড। পাশাপাশি সেখানে Naan & Kabob নামের আরো একটি হালাল ফুডের দোকান পেয়ে যাবেন। বলে রাখা ভালো খাবার আর এন্ট্রি ফি মিলে এখানে ঘুরতে হলে আপনাকে গুনতে হবে প্রায় ৩,৫০০ টাকার মতো।

High Park | হাই পার্ক টরেন্টো

টরেন্টোর দর্শনীয় স্থান হিসাবে এখানে আপনি পেয়ে যাবেন একই সাথে চেরি ব্লসম, ছোট চিড়িয়াখানা এবং পিকনিক স্পট উপভোগের সুযোগ। তবে যারা এখানে চেরি ব্লসম উপভোগ করতে চান তাদের এপ্রিল-মে এর মধ্যে ট্যুর প্ল্যানিং করতে হবে।

এখানে আপনি Sultan’s Mediterranean Grill নামের একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যারা কিনা আপনাকে হালাল ফুড সরবরাহ করবে। Free entry + খাবার মিলে কিন্তু এখানে আপনাকে আনুমানিক ১,৫০০ টাকার মতো খরচ করতে হবে।

বিশ্বস্ত টরেন্টো ট্যুর প্যাকেজ

যারা প্রথমবারের মতো টরেন্টোর দর্শনীয় স্থান ঘুরতে যাবেন বলে ভাবছেন এবং কিছুটা নার্ভাস তারা কোনো বিশ্বস্ত এজেন্সির সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে আল খিদমাহ হতে পারে বেস্ট অপশন। তারা আপনাকে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে বিশ্বস্ত টরেন্টো ট্যুর প্যাকেজের ব্যবস্থা করে দেবে। আর এই প্যাকেজে যা যা থাকছে:

ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান

  • সময় ও বাজেট অনুযায়ী কাস্টমাইজড প্ল্যান
  • শুধুমাত্র City Tour নেওয়ার সুযোগ
  • নিরাপদ ট্রান্সপোর্ট ও হোটেল বুকিং
  • এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত নিরাপদ পরিবহন
  • Standard বা Luxury হোটেল বুকিং
  • আপনার পছন্দমতো হোটেলে থাকার ব্যবস্থা

সো আপনি যদি একজন নিউ টুরিস্ট হিসাবে টরেন্টোর দর্শনীয় স্থানে একা কিংবা পরিবার নিয়ে নিরাপদে ঘুরতে চান তবে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আল খিদমাহ ট্যুর প্যাকেজ। এক্ষেত্রে ঘুরে আসতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ