বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে.jpg

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন দেশে

আমাদের সবার ক্ষেত্রে কিন্তু প্রথমবার বিদেশে যাওয়ার স্বপ্নটা একেবারেই অন্যরকম। কিন্তু যখনই ভিসার প্রসেসিং, কাগজপত্র, ইন্টারভিউ এসবের কথা আসে ঠিক তখনই অনেকের মনটা খারাপ হয়ে যায়। মনে হয়, এসবের জন্য হয়তো আর বিদেশে ঘোরা হবে না।

কিন্তু খুশির খবর হচ্ছে এমন অনেক দেশ আছে, যেখানে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা নিয়েই বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারবেন। ইট মিনস ভিসা ছাড়াই ভ্রমণ! আর আমাদের আজকের এই আর্টিকেলে আপনাকে আমরা জানাবো আপনি কিভাবে ভিসা ছাড়া ভ্রমণ করবেন সেই সম্পর্কে বিস্তারিত। তাহলে শুরু করা যাক।

ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন দেশে?

সাধারণত বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ২০২৫ সালের তথ্য অনুযায়ী ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এমন দেশের সংখ্যা খুব বেশি না হলেও কয়েকটি অসাধারণ গন্তব্য কিন্তু রয়েছে। সেগুলো হলো:

ডমিনিকা

ডমিনিকায় আপনি বাংলাদেশী হিসেবে ৬ মাস পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারের। ডোমিনিকার ক্যারিবিয়ান দ্বীপ যেন এক স্বর্গরাজ্য। প্রকৃতির অপার সৌন্দর্য এখানে খেলা করে।

হাইতি

বাংলাদেশী হিসেবে ৩ মাস পর্যন্ত ভিসা ছাড়াই ঘোরাঘুরি করতে পারবেন হাইতিতে। সমুদ্র, পাহাড় ও ঐতিহাসিক জায়গার চমৎকার এক লীলাভূমি হাইতি।

মাইক্রোনেশিয়া

৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই আপনি মাইক্রোনেশিয়ায় ঘুরতে পারবেন বাংলাদেশী হিসেবে। যারা ভিসা ছাড়া ভ্রমণে সমুদ্র ও দ্বীপের সুন্দর অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটা বেস্ট ডেস্টিনেশন।

ভানুয়াতু

এস এ বাংলাদেশী ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ভানুয়াতুতে। ভলক্যানো, বিচ আর জঙ্গলে ভরা এই দেশ আপনার অ্যাডভেঞ্চার লিস্টে কিন্তু অবশ্যই থাকা উচিত।

অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায় যেসব দেশে

নরমালি অন-অ্যারাইভাল ভিসা যেসব দেশ দিয়ে থাকে সেসব দেশে আপনি পৌঁছেই বিমানবন্দরে ভিসা নিতে পারবেন। কোনও আগাম আবেদনের প্রয়োজন নেই। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো

মালদ্বীপ

মালদ্বীপ ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল ভিসা তিয়ে থাকে। হানিমুন বা বিলাসবহুল সাগরপাড়ের ঘোরাঘুরির জন্য আপনার বেস্ট ডেস্টিনেশন হবে মালদ্বীপ।

নেপাল

নেপাল এমন একটা দেশ যেখানে আপনি পাসপোর্ট ছাড়াও ন্যাশনাল আইডি কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন। আর হিমালয়ের এই দেশে ঘুরে দেখার মতো অগণিত জায়গা রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে।

ভুটান

ভূটানেও ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। আর ন্যাশনাল আইডি কার্ড দিয়েই কিন্তু আপনি ভূটানে ভ্রমণ করতে পারেন। আর মজার ব্যাপার হলো আপনি পাহাড় আর ড্রাগনের দেশ ভূটানে সবচেয়ে কম সময়ে যেতে পারবেন যা আপনার ট্রাভেলিয়মং এক্সপেরিয়েন্সকে বুস্ট করবে।

কম্বোডিয়া

কম্বোডিয়ায় অন-অ্যারাইভাল ভিসা ব্যাসিকেলি ৩০ দিনের জন্য দেয়া হয়। বিখ্যাত অংকর ওয়াট দেখার জন্য বহু পর্যটক যায় কম্বোডিয়ায়। আপনিও চাইলে যেতে পারেন।
বাংলাদেশী হিসাবে সহজেই ই-ভিসা পাওয়ার উপায়
আগেকার দিনে ভিসা পাওয়া কিন্তু খুব ঝামেলার কাজ ছিলো। কিন্তু বর্তমানে ই ভিসা চালু হওয়ায় এই সমস্যা অনেকটাই দূর হয়েছে।

ই-ভিসা সুবিধা

ই-ভিসা হচ্ছে অনলাইনে ভিসার আবেদন, যার জন্য কোনো দূতাবাসে যেতে হয় না। অনেক দেশ এখন এই ব্যবস্থা চালু করেছে। এক্ষেত্রে বাংলাদেশিরা সহজেই ই-ভিসা পেতে পারেন এমন কিছু দেশ হলো শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কেনিয়া, বাহরাইন এবং উজবেকিস্তান।

ভিসা ছাড়া দেশ ভ্রমণের কিছু টিপস

ভিসা ছাড়া ভ্রমণ করতে হলে আপনি কোন দেশে ভ্রমণ করতে পারবেন এবং সেসব দেশের ডিটেইলস আপনার ইতিমধ্যেই জানতে পেরেছেন। এখন আমরা আপনাকে ভিসা ছাড়া ভ্রমণের এমন কিছু টিপস দেব যা আপনার কাজকে আরও সহজ করবে:

  • ভিসা ছাড়া ভ্রমণের ক্ষেত্রে ফিরতি টিকিট সঙ্গে রাখুন
  • অবশ্যই আগে থেকে হোটেল বুকিং দিয়ে রাখুন
  • ট্রাভেল ইনস্যুরেন্স মাস্ট
  • সাধারণ ইংরেজি অবশ্যই শিখে রাখবেন
  • ক্যাশ এবং মানি কার্ড, উভয়ই সাথে রাখবেন

বাংলাদেশ থেকে কত টাকায় ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব?

ভিসা ছাড়া ভ্রমণের ক্ষেত্রে একেক দেশের খরচ একেক রকম। নেপাল বা ভুটান ট্রিপে ২০,০০০-২৫,০০০ টাকায় ৫-৭ দিন ঘুরতে পারবেন।  মালদ্বীপ ট্রিপে ৫০,০০০-৬০,০০০ টাকায় ৪-৫ দিন, কম্বোডিয়া বা শ্রীলঙ্কায় ৪০,০০০-৫৫,০০০ টাকায় ৫ দিন এবং ডমিনিকা বা ভানুয়াতুতে ৪-৫ দিন ঘুরতে খরচ হবে প্রায় ১.৫-২ লাখ টাকার মতো।

বাংলাদেশ থেকে আপনি ভিসা ছাড়া কোথায় যাবেন?

কম খরচে ভিসা ছাড়া ভ্রমণ করতে চাইলে আপনি যেতে পারেন নেপাল বা ভুটানে। সৈকতের ভাইব পেতে মালদ্বীপ বা তিমোর-লেস্তেতে। যারা ইতিহাস পছন্দ করেন তারা কম্বোডিয়ায় এবং যারা ট্রাভেল ব্লগার তারা যেতে পারেন ভানুয়াতু বা মাইক্রোনেশিয়ায়।

ইতি কথা

আশা করি ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কোন কোন দেশে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তাই আর দেরি না করে নিজ অবস্থান অনুযায়ী আজই পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ুন। কারণ মনে রাখবেন, জীবন কিন্তু ক্ষনস্থায়ী। সময় থাকতেই বেরিয়ে পড়া উচিত। সুন্দর এবং নিরাপদ হোক আপনার ভ্রমণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ