শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

কোন পেশার মানুষেরা পরকীয়ায় বেশি জড়ান?

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
পরকীয়া
পরকীয়া

কে কখন কার প্রেমে পড়ে যান সে কথা বলতে পারেন না কেউই। বিবাহিত হোক কিংবা অবিবাহিত, বয়সভেদে এক সম্পর্কে থেকে অন্য সম্পর্কে জড়ান অনেকেই।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি কেবল বিবাহিতদের জন্য তৈরি করা একটি বিদেশি ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ী, শারীরিক সম্পর্ক নিয়ে খুশি নন, এমন বিবাহিতরাই বেশিরভাগ ক্ষেত্রে পরকীয়ায় জড়ান।

সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ বিবাহিতরা যারা পরকীয়ায় জড়িয়েছেন তারা কারণ হিসাবে যৌনতাকেই প্রাধান্য দিয়েছেন। সমীক্ষা অনুযায়ী, ২৬ শতাংশ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই পরকীয়ায় জড়িয়েছেন আর ১৫ শতাংশ ওপেন রিলেশনশিপের কথা স্বীকার করেছেন, অর্থাৎ সঙ্গীকে জানিয়েই তারা অন্য সম্পর্কে রয়েছেন।

পরকীয়া করছেন এমন মানুষদের মধ্যে ৩৩ শতাংশই অন্য সঙ্গীর সঙ্গে থাকার সময় অফিসের কাজে আটকে থাকার অজুহাত দেন। ২৮ শতাংশ বলেন তারা বন্ধুবান্ধবদের সঙ্গে রয়েছেন, ২৩ শতাংশ বলেন তারা অফিসের কোনো পার্টিতে রয়েছেন।

এছাড়া কেউ বলেন, তারা অফিসের ট্রিপে রয়েছেন কেউ আবার নিজের সঙ্গে সময় কাটানোর কথা বলেন। অস্ট্রেলিয়াবাসীদের মধ্যে করা এই সমীক্ষায় জানা গেছে, পরকীয়ায় যারা জড়িয়েছেন, তাদের মধ্যে ৩৯ শতাংশ বলেছেন যে, তারা তাদের বিবাহিত সম্পর্কে বেশ খুশিই আছেন।

কোন পেশার লোকজন বেশি পরকীয়ায় জড়িয়েছেন, সেই নিয়েও সমীক্ষা চালানো হয়েছে। ডেটিং সাইটের সেই সমীক্ষা অনুযায়ী, নারীদের মধ্যে শিক্ষিকা, নার্স, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়ান। ছেলেদের মধ্যে ইঞ্জিনিয়ার, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ