শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

অজ্ঞান পার্টির খপ্পরে কুমিল্লার প্রবাসী জসিম

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রাজধানীতে অচেতন অবস্থায় পড়ে থাকা এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

google newsFollow us on google news

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, ওই প্রবাসীর নাম জসিম উদ্দিন (৫৬)। তার সঙ্গে পাসপোর্ট ও ৩০০ টাকা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

তিনি জানান, তার পাসপোর্ট ও ভিসা থেকে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পর তিনি আজ আবার ওমান যাচ্ছিলেন। আজই তার বিমানের ফ্লাইট।
ধারণা করা হচ্ছে, ঢাকায় আসার পথে গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র খোয়া গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ