শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

জাপান স্থায়ীভাবে বসবাসের আবেদন আরও সহজ করছে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

জাপানে স্থায়ীভাবে বসবাস বা রেসিডেন্স কার্ড নবায়ন আরো সহজ করতে যাচ্ছে দেশটির সরকার। ২০২৫ সালের মধ্যেই অনলাইনে এ সেবাগুলো পাওয়া যাবে।

সরকার এর মধ্যেই এ বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছে। জানিয়েছে, অনলাইনে আবেদন শুরু হওয়ার আগ পর্যন্ত জাপানে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থানীয় অভিবাসন অফিসে আবেদন করতে হবে।

গত রোববার (২০ আগস্ট) নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে জানায়, প্রকল্পটি বাস্তবায়নে পৌনে ৩ কোটি ডলারের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের বাজটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে জাপানের অভিবাসন বিষয়ক সংস্থা।

গতকাল সোমবার সংস্থাটি নিশ্চিত করেছে, প্রয়োজনীয় বাজেটের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের মধ্যে পুরো প্রক্রিয়া ডিজিটাল করার পরিকল্পনা বিবেচনা করা হয়েছে। তবে অনুমোদন না হওয়া পর্যন্ত মোট বাজেট নিশ্চিত করা যাবে না।

বর্তমানে যারা জাপানে ১০ বছর বা তার বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছেন স্থায়ী বসবাসের সুবিধা তাদের মধ্যে সীমাবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ