শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

বেড়াতে নিয়ে কলেজছাত্রীর গোপন ভিডিও ধারণ, গ্রেপ্তার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বেড়াতে নিয়ে কলেজছাত্রীর গোপন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। মেয়েটিকে হালতি বিলে বেড়াতে এনে প্রেমের ফাঁদে ফেলে গোপন ভিডিও ধারণ করা হয় বলে জানা গেছে। কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে বুধবার (৯ আগস্ট) অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কলেজছাত্র কৌশিক (২১) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র।

তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ছাত্রী একই উপজেলার বাসিন্দা। 

নলডাঙ্গা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে বেড়াতে আসেন কৌশিক ও তার বান্ধবী। এ সময় কৌশিক তার গোপন ভিডিও ধারণ করে।

পরে এ ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন কৌশিক। পরে গত ৬ আগস্ট ওই কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর থেকে কৌশিককে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসে। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, কৌশিককে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন জব্দ করা হয়।

কলেজছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃস্পতিবার দুপুরে নাটোর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ