শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

যেসব খাতে পাওয়া যাবে ইতালির স্পন্সর ভিসা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

কোভিড মহামারির ধকল কাটিয়ে উঠতেই বিভিন্ন দেশ থেকে তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়।

মন্ত্রিপরিষদের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, ৪ লাখ ৫২ হাজার শ্রমিক ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে ইতালিতে নেয়া হবে। এর মধ্যে আগামী বছর ইতালিতে প্রবেশের অনুমতি পাবে ১ লাখ ৩৬ হাজার জন। পরের বছর এ সুযোগ পাবেন ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার শ্রমিক।


পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডোমেস্টিক) এবং সামাজিক স্বাস্থ্যসেবা কর্মীদের (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়াও বাস ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে যোগ করা হয়েছে।
আগে থেকেই কাজের জন্য সড়ক পরিবহন খাত, নির্মাণ, পর্যটন-হোটেল, মেকানিকস, টেলিযোগাযোগ, খাদ্য, জাহাজ নির্মাণ, স্ব-কর্মসংস্থান এবং অ-মৌসুমি মালিকানাধীন কাজের জন্য কোটা নিশ্চিত ছিল।

ইতালিতে সবচেয়ে বেশি শ্রমিক যেতে পারবে কৃষি ও পর্যটন খাতের কাজের জন্য। এ ছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনানেয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্য-দ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক যেতে পারবে।

এর সঙ্গে বিদেশিদের জন্য নতুন শ্রম খাত যোগ করা হয়েছে ইতালিতে, যার মধ্যে আছে বাসচালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা করা এবং মাছ বাজারজাত করা।
তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাসচালকরা যেতে পারবেন না। তবে কোনো বাংলাদেশি যদি এমন দেশে থাকেন, যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে, সেই দেশ থেকে আবেদন করা সম্ভব।

যেসব দেশ ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে চুক্তি করেছে, সেসব দেশের নাগরিকদের জন্য কিছু কোটা বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে মেলোনির মন্ত্রিপরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ