শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

কি রহস্য আছে প্রহেলিকা’য়

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
প্রহেলিকা

প্রহেলিকা সিনেমার মধ্য দিয়ে লম্বা বিরতি শেষে অভিনয়ে ফিরছেন নায়ক মাহফুজ আহমেদ। প্রহেলিকা’য় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মাহফুজ ও বুবলি।

বোঝা কঠিন এমন প্রশ্নই হচ্ছে প্রহেলিকা। আবার এটাকে হেঁয়ালিও বলা চলে। সেই অর্থে এই শব্দটি রহস্যময়তার ইঙ্গিতও দেয়। তবে নির্মাতা চয়নিকা চৌধুরীর চলচ্চিত্র ‘প্রহেলিকা’য় তিনি ঠিক কী দেখাতে চেয়েছেন, সেখানে কোন রহস্য রেখেছেন তিনি, তা বুঝতে সবাইকে প্রেক্ষাগৃহেই যেতে হবে।

এবার ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে প্রহেলিকা। এই সিনেমার মধ্য দিয়ে লম্বা বিরতি শেষে অভিনয়ে ফিরছেন নায়ক মাহফুজ আহমেদ। প্রহেলিকা’য় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মাহফুজ ও বুবলি।

সেইসঙ্গে সময়ের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেতা নাসির উদ্দিন খান ‘জামশেদ’ হয়ে রূপালি পর্দায় আসছেন প্রহেলিকা সিনেমায়। সম্প্রতি প্রহেলিকার একটি গান রিলিজ হয়েছে। সেখানে নাসির উদ্দিন খান ও বুবলিকে পারফর্ম করতে দেখা গেছে। দর্শকরাও মুগ্ধতার সঙ্গে নিয়েছেন গানটি। ।

এরও কয়েক মাস আগে রিলিজ হওয়া প্রহেলিকার আরেকটি গানে মাহফুজ ও বুবলির পারফরম্যান্সও সাড়া ফেলেছে সবার মাঝে।

নাসির উদ্দিন খান বলেন , ‘এই সিনেমায় আমার অভিনয় দেখে দর্শকদের শিস বাজবে কিনা জানি না, তবে দর্শকদের মনে যে দোলা দেবে তা নিশ্চিত। এখানে আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।’

চলচ্চিত্রটিতে মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অর্পা চরিত্র করেছেন বুবলি।

মনা চরিত্রে অভিনয় করে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মাহফুজ বলেন, ‘মনা একটি অন্যরকম চরিত্র। এই চরিত্রটি প্রহেলিকায় অন্য মাত্রা যোগ করবে। আমি হ্যাপি চরিত্রটি করে।’

আর এ ব্যাপারে বুবলির ভাষ্য হলো, ‘ছবির গল্প ও অর্পা চরিত্রটি কেমন তা জানার জন্য দর্শককে প্রেক্ষাগৃহে আসতে হবে। আমি কেবল এটুকু বলব যে এটি খুব শক্তিশালী একটি সিনেমা। এটা দর্শকদের ভালো লাগবে।’

আবার নিজে পরিচালক হলেও প্রহেলিকাকে এককভাবে কারও সিনেমা বলতে নারাজ নির্মাতা চয়নিকা চৌধুরী। তার মতে, প্রহেলিকায় এককভাবে কেউ হিরো নন। এখানে সবাই হিরো। কাউকে বাদ দিয়ে কিছু হবে না। সবাই এখানে ভালো করেছেন।’

এদিকে নাম প্রহেলিকা হলেও যেকেউ এই সিনেমা বুঝবেন বলে মন্তব্য করেন চয়নিকা। বলেন, ‘সবার জন্য এই সিনেমা। ছবির গল্প তো শক্তিশালী অবশ্যই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ