শিরোনাম:

কীসের জন্য কোন সূরা: কুরআনের নির্দিষ্ট সূরা ও জীবনের সমস্যার সমাধান

কীসের জন্য কোন সূরা: কুরআনের নির্দিষ্ট সূরা ও জীবনের সমস্যার সমাধান

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২ মে, ২০২৬

অনেক মুসলমানের মাঝেই একটি প্রশ্ন খুব বেশি কাজ করে! কোন সমস্যার জন্য কোন সূরা পড়তে হয়?

কীসের জন্য কোন সূরা: কুরআনের নির্দিষ্ট সূরা ও জীবনের সমস্যার সমাধান.jpg

জীবনের নানা কঠিন সময়ে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। কেউ বিয়ের জন্য দোয়া করে, কেউ সন্তানের জন্য, কেউ আবার নিরাপদ ডেলিভারির জন্য। এই সময় অনেকেই কুরআনের নির্দিষ্ট সূরা পড়ার পরামর্শ পান। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরআন শুধু সমস্যার সমাধানের টুল নয়, বরং এটি হেদায়েত, রহমত এবং বরকতের উৎস। তাই এই আর্টিকেলে আমরা জানবো কীসের জন্য কোন সূরা পড়া হয়, এবং এই বিষয়গুলো ইসলামি দৃষ্টিতে কীভাবে বুঝতে হবে।

কীসের জন্য কোন সূরা: প্রচলিত ধারণাগুলো

১. বিয়ে সহজ করার জন্য সূরা হজ্ব: অনেকের বিশ্বাস সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়। বাস্তবে, কুরআনের যেকোনো সূরা পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি মাধ্যম হতে পারে। তবে নির্দিষ্টভাবে সূরা হজ্ব পড়লেই বিয়ে হবেই এমন সরাসরি সহিহ প্রমাণ পাওয়া যায় না। কিন্তু নিয়মিত কুরআন তিলাওয়াত, দোয়া এবং তাকওয়া বিয়ের পথ সহজ করতে সহায়ক হতে পারে।

২. সন্তান লাভের জন্য সূরা আম্বিয়া: অনেকেই বলেন সূরা আম্বিয়া পড়লে সন্তান লাভ হয়। যা মূলত নবীদের জীবনের কাহিনি থেকে অনুপ্রাণিত একটি ধারণা। বিশেষ করে নবী জাকারিয়া (আ.)-এর দোয়া সন্তান লাভের জন্য বিখ্যাত। তবে আমাদের মনে রাখতে হবে সন্তান দেওয়া আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। সূরা পড়া একটি ইবাদত, কিন্তু ফল আল্লাহর হাতে।

৩. গর্ভধারণ সহজ করার জন্য সূরা মারইয়াম: প্রচলিত আছে সূরা মারইয়াম পড়লে গর্ভধারণ সহজ হয়। কারণ এই সূরায় হযরত মারইয়াম (আ.)-এর ঘটনা বর্ণিত হয়েছে, যা অলৌকিক জন্মের একটি উদাহরণ। তাই অনেকেই এই সূরা পড়াকে বরকতের মাধ্যম হিসেবে নেন। তবে এটিও নির্দিষ্টভাবে গ্যারান্টি নয়! বরং দোয়া ও ইবাদতের অংশ।

৪. সহজ ডেলিভারির জন্য সূরা ইনশিকাক: আমরা মনে করি সূরা ইনশিকাক পড়লে ডেলিভারি সহজ হয়। বাস্তবে, ইসলামে ডেলিভারির জন্য নির্দিষ্ট কোনো সূরা নির্ধারিত নেই। তবে কুরআন পড়া, দোয়া করা, এবং আল্লাহর ওপর ভরসা রাখা মানসিক শান্তি দেয়, যা মা ও শিশুর জন্য উপকারী।

৫. বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য সূরা গাশিয়াহ: অনেকে বলেন নবজাতক বাচ্চাকে ঘুম পাড়াতে সূরা গাশিয়াহ পড়লেই হয়। অথচ এটি মূলত একটি অভ্যাসভিত্তিক বিষয়। বরং কুরআনের তিলাওয়াত শান্ত পরিবেশ তৈরি করে, যা শিশুকে শান্ত করতে সাহায্য করতে পারে।

ইসলামি দৃষ্টিতে এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা

আমাদের মনে রাখতে হবে কুরআন হলো হেদায়েত। শুধু সমস্যার সমাধানের তালিকা নয়!

কুরআনকে শুধু এই সূরা = এই কাজ হিসেবে দেখা ঠিক নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাছাড়া নির্দিষ্ট সূরার সাথে নির্দিষ্ট ফলের গ্যারান্টি নেই। বরং দোয়া, আমল ও তাকওয়াই আসল পথ। ইসলামে মূল ফোকাস হলো আল্লাহর কাছে দোয়া করা, নিয়মিত নামাজ পড়া, হারাম থেকে বেঁচে থাকা এবং ধৈর্য রাখা। আর এগুলোই আসল সমাধানের পথ।

ইতি কথা

সবশেষে বলতে চাই কীসের জন্য কোন সূরা এই ধারণাটি পুরোপুরি ভুল না হলেও। এটিকে সরলভাবে নেওয়া ঠিক নয়। কুরআনের যেকোনো সূরা পড়া বরকতের উৎস। কিন্তু নির্দিষ্ট সূরাকে নির্দিষ্ট ফলের গ্যারান্টি হিসেবে ধরা উচিত নয়।

বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা, নিয়মিত কুরআন পড়া, আন্তরিক দোয়া করা, ধৈর্য ও বিশ্বাস রাখা। তাহলেই আল্লাহ সবচেয়ে উত্তমভাবে আমাদের জন্য পথ খুলে দিবেন। ইনশাআল্লাহ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ