শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

টরন্টো পুলিশ সূত্র জানিয়েছে, টরেন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন।

প্রীতম আহমেদ বলেন, ‘আমাদের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কানাডায় রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। বর্তমানে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। আমার সঙ্গে এ মুহূর্তে হাসপাতালে অবস্থানরত ওর কাকুর সঙ্গে কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না।’

তিনি আরও বলেন, ‘সবাই গুজব ছড়াচ্ছে। সবাই ওর জন্য দোয়া করেন। অনুরোধ করব, মিথ্যা তথ্য প্রচার করবেন না।’

কানাডার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়, এরপর আগুন ধরে।

গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয়জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ