শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন এক ইউপি সদস্য। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় লক্ষ্মীপুরের রায়পুরের চালতাতুলি বাজারে প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায় পেলে ইউপি সদস্যের স্ত্রী-মেয়েসহ এলাকার জনগণ তাদের আটক করে পুলিশে দেয়।

গত ১০ বছর ধরে বাবার বাড়ির সামনে ভবন করে বসবাস করছেন ওই প্রবাসীর স্ত্রী। এদিকে, গত ৯ বছর ধরে ইউপি নির্বাচনের পর থেকেই ১০নং রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খান ভুট্টুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই প্রবাসীর স্ত্রীর। ইউপি সদস্য মিজানুর রহমান প্রায়ই ওই গৃহবধূর বাসায় যাতায়াত করতেন।

এমন অসামাজিক কাজ বাদ দিয়ে ভালো কাজ করার জন্য ইউপি চেয়ারম্যান ও পরিবার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সদস্য তা না শুনে সেদিন সকালে স্ত্রী সাজু বেগমকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন।

রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান জাহাঙ্গীর বলেন, তাদের দুজনকে এলাকাবাসীর হাত থেকে রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে তাদের দুজনকে ৩০২ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইউপি সদস্য মিজানুর রহমানের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে এবং সৌদি প্রবাসীর ঘরে তিনটি শিশুসন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ