শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো পাচারকারী

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

যশোরের শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শার্শার পাঁচ ভূলাট সীমান্তের রহমতপুর এলাকার একটি ইট ভাটার পাশে অভিযানে এ চালান আটক করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে। সীমান্তের রহমতপুর নামক স্থানের একটি ইট ভাটার পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করা জন্য বিজিবি ব্যারিকেড দেয়। এ সময় পলাতক আসামি মেহেদী ব্যারিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণ নিয়ে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলে থাকা একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে তার মধ্য থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৪ ঘন্টায় শার্শা ও বেনাপোল সীমান্তে বিশেষ দুটি অভিযান চালিয়ে ৪৯ ও ২১ বিজিবির সদস্যরা ২৬ কেজি ওজনের ১৯৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ২২ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ