শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

রায়পুরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহে

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের নাম লাভলী আক্তার (৩০)। তিনি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর এলাকার আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামী মো. সুজন মিয়া (৩১) মামুদপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে প্রবাস থেকে ফেরেন সুজন। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে পূর্ববর্তী পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সুজন লাভলীকে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে রবিবার ভোরে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ