শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

বিএনপির সমাবেশের আগে রংপুরে পরিবহন ধর্মঘট

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
রংপুরে পরিবহন ধর্মঘট

আগামী শনিবার রংপুরে বিএনপির মহাসমাবেশের আগে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট আহবান করেছে জেলাল মোটর মালিক সমিতি ।

সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে শনিবার (২৯ অক্টোবর) রাত পর্যন্ত।

রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক হয়রানি এবং মহাসড়কে অবৈধ নছিমন-করিমন বন্ধের দাবিতে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর জেলার সব সড়কে বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে।

বিভাগীয় বিএনপির মহাসমাবেশ ঘিরে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ