শিরোনাম:
বিদেশে রেস্টুরেন্ট জব: স্বপ্ন নাকি বেঁচে থাকার লড়াই? বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তি এবং তাদের নিয়ে বিস্তারিত তথ্য  সৌদি আরবে কাজ খুঁজে নিবেন যেভাবে: সৌদি আরবে চাকরি পাবার উপায়  সৌদি আরবে বর্তমান কাজের অবস্থা: সকল তথ্য একসাথে  ডিপ্লোমা শেষ করে জাপানে পড়াশোনা এবং চাকরির সুযোগ  স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫: ঘরে বসেই ইউরোপে ফুল ফ্রি পড়াশোনার তথ্য বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন: জেনে নিন Recommendation Letter কিভাবে লিখবেন  চীনে মাসিক ২৮ হাজার টাকা উপবৃত্তি সহ ফুল ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তান ট্যুর নিয়ে সম্পূর্ণ গাইড: খরচ | লোকেশনসহ সবকিছু  বিদেশে চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিবেন যেভাবে

টাঙ্গাইলের ঘাটাইলে শতবর্ষী কবরস্থান রক্ষায় মানববন্ধন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
টাঙ্গাইলের ঘাটাইলে শতবর্ষী কবরস্থান রক্ষায় মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে শতবর্ষী কবরস্থান ঝিনাই নদীর ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার কুরমুশি এলাক ঝিনাই নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুরমুশি এলাকার তিন শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।

জানা যায়, উপজেলার দিগলকান্দি ইউনিয়নের কুরমুশি এলাকার সামাজিক কবরস্থানটি শতবর্ষী প্রতিষ্ঠান। সম্প্রতি কুরমুশি এলাকায় ঝিনাই নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করছে। ইতোমধ্যে গ্রামবাসী বাঁশ ও গাছ দিয়ে কবরস্থানটি রক্ষা করতে ব্যর্থ হয়ছে। বারবার বিভিন্ন জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোন প্রকার প্রতিকার হয়নি।

অবশেষে স্থানীয় তিন শতাধিক নারী-পুরুষ ঝিনাই নদী পাড়ে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ জানায়। মানববন্ধনে অংশ গ্রহণ করেন দিগলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মটো, কবরস্থানের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ৬ নং কুরমুশি ইউ সদস্য মো. ইকবাল হোসেন, মো. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল মনসুর আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ