শিরোনাম:
বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ২ ঘন্টা আগেই শুরু

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ২ ঘন্ট আগেই শুরু হয়ে গেছে। আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ১২টার আগেই কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।

আয়োজকরা বলছেন, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধা বিপত্তি পেরিয়ে গতকাল থেকেই খুলনা শহরে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী।

জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

খুলনা মহানগর বিএনপির নেতারা জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ড্রোন ক্যামেরায় নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ৪০০ স্বেচ্ছাসেবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ