শিরোনাম:
বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে

অর্থনৈতিক মন্দায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
শেখ হাসিনা
শেখ হাসিনা

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশের যেন খুব বেশি ক্ষতি করতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি, সাশ্রয়ী ও মৃতব্যায়ী হওয়ার মধ্য দিয়ে এ সতর্কতা অবলম্বন করতে হবে।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত শত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, তাই সারাবিশ্বে কোনো সমস্যা দেখা দিলে সে অভিঘাতটা বাংলাদেশেও আসে। সব জায়গায় দাম বেড়ে যাওয়াতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সাশ্রয়ী হতে হবে। কোনো অপচয় করা যাবে না। আন্তর্জাতিকভাবে আজকে যে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্ত থাকে, সেটাই আমাদের লক্ষ্য। প্রতিটি পরিবারকে তাদের নিজেদের জন্য সেই চেষ্টা করতে হবে।

শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের উন্নয়নটাই আমাদের লক্ষ্য। আমরা প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ ঘোষণা দিয়েছি,  ২০৪১-এ আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন বা গৃহীন থাকবে না, সেই নীতিতে আমরা অটল রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ