ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন

ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নিন: লোনের পরিমাণ ১৫-২০ লাখ টাকা

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নিন: লোনের পরিমাণ ১৫-২০ লাখ টাকা.jpg

ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নিন: লোনের পরিমাণ ১৫-২০ লাখ টাকা

কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দেখে আমার চোখ আটকে যায়। কেউ একজন জানতে চেয়েছেন ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নেওয়া যায় কিনা গেলেও সেটা কিভাবে। মূলত ইউরোপের দেশগুলোতে যেতে ১৪-১৫ লাখ টাকা খরচের কথা শোনামাত্রই মাথায় আসে এই টাকা ম্যানেজ কিভাবে হবে, কেউ কি আমাদের ধার দিবে, আমরা কি ব্যাংক লোন নিতে পারবো!

প্রতিটি স্বপ্নবাজের এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতেই আজ আমরা আমাদের আজকের এই আর্টিকেলটি সাজিয়েছি। যেখানে থাকবে ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নেওয়ার উপায়, কত টাকা লোন নেওয়া যাবে, বাংলাদেশে কোন কোন ব্যাংক লোন দিবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।

ডেনমার্ক যাওয়ার জন্য কত টাকা লাগে?

সাধারণত ডেনমার্কে কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আপনার হাতে কমপক্ষে ১৪-১৫ লাখ টাকা ম্যানেজ করতে হবে। আর এই খরচের মধ্যে থাকবে:

  • ভিসা ফি 
  • ভিসা প্রসেসিং চার্জ
  • ফ্লাইট টিকিট
  • ডকুমেন্টস খরচ
  • ট্রান্সলেশন ও ভেরিফিকেশন খরচ
  • সেভিংস বা ব্যাংক স্টেটমেন্ট 

বাংলাদেশের ব্যাংক কি ডেনমার্ক যাওয়ার জন্য লোন দেয়?

এই প্রশ্নের সংক্ষেপে উত্তর হলো, হ্যাঁ! তবে শর্তসাপেক্ষে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং কিছু সরকারি স্কিমে স্টাডি লোন বা পার্সোনাল লোন পাওয়া যায়। তবে সরাসরি ডেনমার্ক যাওয়ার জন্য ভিসা লোন নামে কোনো অফার এখনো চালু হয়নি।

এক্ষেত্রে লোন দেবার আগে ব্যাংক মূলত দেখবে আপনার ভিসা বা অফার লেটার আছে কিনা, আপনার ইনকাম সোর্স, কোনো জামানত দিতে পারবেন কিনা এবং আপনার পূর্বে কোনো লোন নেওয়া আছে কিনা।

ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নেওয়ার উপায়

এবার আসি সরাসরি ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন কিভাবে নিবেন বা প্রসেসটা কি সে ব্যাপারে। এক্ষেত্রে মূলত আপনাকে:

১. আপনার ভিসা বা জব অফার লেটার দেখাতে হবে। আপনি যদি ডেনমার্কে কাজ বা পড়াশোনার জন্য ভিসা পান, সেটা ব্যাংকে দেখাতে হবে।

২. এরপর আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে লোনের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ইনকাম সোর্স, ভিসার কপি।

৩. এরপর আসে ব্যাংকের যাচাই-বাছাইয়ের পালা। যেখানে ব্যাংক দেখবে আপনি ভবিষ্যতে টাকা ফেরত দিতে পারবেন কিনা।

৪. সবশেষে আপনার আবেদন এপ্রুভ হলে বা অনুমোদন পেলে ১০-১৫ লাখ টাকা পর্যন্ত আপনাকে লোন দেওয়া হবে। কিছু ক্ষেত্রে ২০ লাখ টাকাও পাওয়া যায়! তবে সেটা নির্ভর করে আপনার ক্রেডিট হিস্ট্রি আর জামানতের ওপর।

কোন কোন ব্যাংক থেকে লোন পাওয়া যেতে পারে?

ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে আপনি সোনালী ব্যাংককে বেছে নিতে পারেন। বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য এই ব্যাংক এডুকেশন লোন দিয়ে থাকে।

পাশাপাশি অগ্রণী ব্যাংকেও প্রবাসের বিভিন্ন কাজের জন্য বিশেষ স্কিমের ব্যবস্থা আছে। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক অথবা যেকোনো প্রাইভেট ব্যাংকে পার্সোনাল লোন বা এডুকেশন লোনের খোঁজ নিতে পারেন।

ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন সর্বোচ্চ পরিমাণ

সাধারণত ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন হিসাবে সহজে আপনি ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা পেতে পারেন৷ তাছাড়া ভালো জামানত থাকলে ২০ লাখ টাকা পর্যন্তও পাওয়া যায়। তবে মনে রাখবেন, লোন নিলেই যে ভিসা পাবেন, এমন কোনো গ্যারান্টি নেই। তাই লোন নেওয়ার আগে নিশ্চিত হন যে ভিসা বা জব অফার লেটার আসলেই সত্যিকারের এবং ভেরিফাইড।

মনে রাখবেন ডেনমার্ক যাওয়ার জন্য ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে সবসময় সরকারি বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করার চেষ্টা করবেন। যাতে কোনো ফেইকন্যাস না থাকে। আর কখনোই ভুয়া অফার লেটার দিয়ে লোন নেবেন না। এক্ষেত্রে আপনার ভিসাও বাতিল হবে। আবার ব্যাংকেরও মামলা হবে। মোটকথা যেকোনো লোন নেওয়ার আগে ভালোভাবে রিসার্চ করে তারপর সিদ্ধান্ত নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ