IELTS ছাড়াই ফিনল্যান্ডের University of Helsinki স্কলারশিপ ২০২৬

IELTS ছাড়াই ফিনল্যান্ডের University of Helsinki স্কলারশিপ ২০২৬

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ৯ মে, ২০২৬

IELTS ছাড়াই ফিনল্যান্ডের University of Helsinki স্কলারশিপ ২০২৬

IELTS ছাড়াই ফিনল্যান্ডের University of Helsinki স্কলারশিপ ২০২৬.jpg

বর্তমানে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো IELTS পরীক্ষা, উচ্চ খরচ এবং সঠিক তথ্যের অভাব। অনেক মেধাবী শিক্ষার্থী শুধু IELTS বা খরচের কারণে স্বপ্ন থেকে পিছিয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো ইউরোপের উন্নত দেশ ফিনল্যান্ডে এখন আপনাদের জন্য এমন সুযোগ তৈরি করেছে, যেখানে IELTS ছাড়াই স্কলারশিপ পাওয়া সম্ভব। বিশেষ করে University of Helsinki তে! যা বিশ্বের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসাবে অনেক ফেমাস!

University of Helsinki সম্পর্কে পরিচিতি

University of Helsinki প্রতিষ্ঠিত হয় ১৬৪০ সালে এবং এটি ফিনল্যান্ডের সবচেয়ে পুরনো ও বড় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি এই Helsinki। ৩০,০০০+ শিক্ষার্থী ১০০+ দেশ থেকে এখানে পড়ে। অনেকের মতে এটা শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়। বরং একটি গ্লোবাল ক্যারিয়ার প্ল্যাটফর্ম।

IELTS ছাড়াই ফিনল্যান্ডে স্কলারশিপ

অনেকেই মনে  IELTS ছাড়াই স্কলারশিপ মানে ইংরেজি লাগবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। University of Helsinki সাধারণত যেসব উপায়ে ইংরেজি প্রমাণ গ্রহণ করে:

১. Medium of Instruction: যদি আপনার ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনার বিশ্ববিদ্যালয় থেকে একটি MOI Certificate নিতে হবে এতে উল্লেখ থাকবে আপনার পড়াশোনা ইংরেজিতে হয়েছে

২. বিকল্প টেস্ট: কিছু ক্ষেত্রে তারা IELTS ছাড়াও অন্য টেস্ট বা ইন্টারভিউ নিতে পারে। সো আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে।

৩. IELTS প্রয়োজন হতে পারে: সব প্রোগ্রামে কিন্তু IELTS বাদ দেওয়া হয় না। তাই প্রতিটি প্রোগ্রামের requirement আলাদা করে চেক করা জরুরি।

University of Helsinki এর স্কলারশিপের ধরন ও সুবিধা

University of Helsinki এর স্কলারশিপ মূলত ১০০% টিউশন ফি কভার করবে। আর এখানে কিন্তু ২ বছরের মাস্টার্স প্রোগ্রাম। আবার এখানে Partial Scholarship নামের আরো একটা স্কলারশিপ আছে। যেটা কিনা ৫০% টিউশন ফি কভার করবে। সবশেষে যদি আপনি Finland Government Scholarship পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে টিউশন ফি দিতেই হবে না!

University of Helsinki এর স্কলারশিপের ব্যাপারে কিছু কথা

বলে রাখা ভালো এই ভার্সিটিতে কিন্তু লিভিং খরচ সাধারণত কভার হয় না। সো নিজে প্রতি মাসে ৭০০/১০০০ পাউন্ড খরচ করতে হবে! তাই স্কলারশিপ পেলেও ফিনান্সিয়াল প্ল্যান থাকা জরুরি

যোগ্যতা

একাডেমিক যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিতে CGPA ৩.০০+ হলে ভালো!

ইংরেজি দক্ষতা: IELTS / MOI / accepted alternative থাকতে হবে।

Motivation Letter (SOP): ভালো সোপ থাকতে হবে। যেখানে লেখা থাকতে হবে কেন এই প্রোগ্রাম, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি, কেন আপনি এই স্কলারশিপের জন্য সেরা প্রার্থী।

Recommendation Letter: শিক্ষক বা প্রফেসরের কাছ থেকে একটি স্ট্রং রেকমেন্ডশেন লেটার ম্যানেজ করতে হবে।

কোন প্রোগ্রামগুলো সবচেয়ে জনপ্রিয়?

University of Helsinki যেসব প্রোগ্রাম অনেক ফেমাস সেসব প্রোগ্রামগুলি হলো:

  • Data Science
  • Artificial Intelligence
  • Computer Science
  • Environmental Science
  • Economics
  • Public Health
  • Education

মোটকথা এখানে টেক ও রিসার্চ ভিত্তিক প্রোগ্রামগুলোতে সুযোগ বেশি!

আবেদন করার করবেন যেভাবে

১. University of Helsinki এর ওয়েবসাইটে গিয়ে প্রোগ্রাম খুঁজে নিবেন।

২. তারপর Requirement Check করে নেবেন। জেনে নিবেন IELTS লাগবে কিনা অথবা MOI accept করবে কিনা!

৩. এরপর ডকুমেন্টস মানে Passport, Academic Certificate, Transcript, SOP, CV, Recommendation Letter আর MOI Certificate কালেক্ট করে নেবেন।

৫. সবকিছু জোগাড় হলে Finland-এর Studyinfo portal দিয়ে আবেদন এবং অপেক্ষা করবেন। মনে রাখবেন Shortlist হলে ইন্টারভিউ হতে পারে!

ফিনল্যান্ডে জীবনযাপনের ব্যাপারে কিছু তথ্য

দেশটিতে পরিবেশ কিন্তু অনেক ভালো। অনেক নিরাপদ ও শান্ত দেশ। পাশাপাশি এখানে অনেক কম অপরাধ হয়। আর আবহাওয়া ঠান্ডা থাকে। তবে এখানে থাকতে হলে আপনাকে বাসা + খাবার + ট্রান্সপোর্ট সবকিছু ম্যানেজ করতে হবে।

ইতি কথা

সো যারা আবেদন করতে চান তারা SOP কে স্ট্রং করে নেবেন। MOI আগে প্রস্তুত করে রাখবেন। Deadline মিস করবেন না। আর মনে রাখবেন একাধিক প্রোগ্রামে আবেদন করে রাখলে ভালো! আশা করি সঠিক প্রস্তুতি, পরিকল্পনা, এবং সঠিক তথ্য পেলে আপনিও পেয়ে যাবে ফিনল্যান্ড স্কলারশিপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ