জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার সুযোগ

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার সুযোগ

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : বুধবার, ৪ মার্চ, ২০২৬

টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে কি জাপানে ব্যাচেলর করা যায়?

জাপানে পড়াশোনা…শুনলেই মাথায় আসে রোবট, টেকনোলজি, ডিসিপ্লিন আর হাই-স্যালারির চাকরি। কিন্তু বাস্তবে অনেক শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় Textile থেকে Diploma করার পর কি জাপানে Bachelor করা সম্ভব? সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ, করা যায়! কিন্তু ডাইরেক্ট না। লাগবে একটু বুদ্ধি, ভাষা আর পরিকল্পনা!

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার সুযোগ.jpg

আমাদের আজকের এই আর্টিকেলে আপনি জানবেন Textile Diploma নিয়ে জাপানে Bachelor করার রিয়েল প্ল্যানিং, কোন সাবজেক্টে চান্স বেশি সে বিষয়ে তথ্য, ভাষা কতটা জরুরি আর খরচ কত হতে পারে! সো সাথেই থাকুন!

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর

বাংলাদেশে Diploma in Textile Engineering একটি টেকনিক্যাল কোয়ালিফিকেশন।  কিন্তু জাপানের শিক্ষা ব্যবস্থা একটু আলাদা। জাপানে Bachelor করতে হলে সাধারণত ১২ বছরের একাডেমিক শিক্ষা ব্যাকগ্রাউন্ড চাওয়া হয়। আর Diploma ধরা হয় ভোকেশনাল বা টেকনিক্যাল ট্র্যাকে। এই কারণেই বেশিরভাগ জাপানি বিশ্ববিদ্যালয় ডাইরেক্ট Bachelor দিতে চায় না। কিন্তু এখানেই শেষ না! জাপানে যাওয়ার বিকল্প রাস্তা আছে।

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার উপায়

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করার ইজি উপায় হলো Japanese Language School এ ভর্তি হওয়া, তারপর Entrance Exam এ অংশ নেওয়া এবং সবশেষে Bachelor করা। এই পথে আপনাকে:

১. প্রথমে জাপানে Japanese Language School এ ভর্তি হতে হবে।

২. এক থেকে দুই বছর জাপানি ভাষা শেখার পর JLPT N৩ বা N২ লেভেল অর্জন করতে হবে।

৩. এরপর EJU বা Examination for Japanese University Admission দিতে হবে।

৪. পরে পরীক্ষায় পাস করলে Bachelor প্রোগ্রামে আবেদন করবেন।

মনে রাখবেন Textile Diploma এখানে ডিসকোয়ালিফাই করে না। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি একাডেমিকভাবে প্রস্তুত।

অথবা আপনি চাইলে জাপানে কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে সেখানেও পড়াশোনা করতে পারেন। এসব বিশ্ববিদ্যালয় মূলত আপনার Engineering Diploma ব্যাকগ্রাউন্ড দেখবে। যদিও এই পথে ইউনিভার্সিটির সংখ্যা খুব কমই থাকে। যার কারণে প্রতিযোগিতা অনেক বেশি। এবং জাপানি ভাষা ছাড়া আবেদন করা প্রায় অসম্ভব।

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার আরো একটা উপায় আছে। সেটা হলো Advanced Diploma বা Professional Degree শেষ করে ব্যাচেলর করা। অনেক সময় ইউনিভার্সিটি বলে দেয় Bachelor এর আগে Advanced Course করতে! Textile ব্যাকগ্রাউন্ডের জন্য অনেকেই স্টাডি করে থাকে।

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার সাবজেক্ট

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা৷ করে ব্যাচেলর করতে হলে আপনি Textile Engineering, Material Science, Industrial Engineering, Mechanical Engineering, Fashion Technology বা Manufacturing Technology সাবজেক্টের যেকোনো একটি চুজ করে নিতে পারেন। আর হ্যাঁ মনে রাখবেন এসব ক্ষেত্রে Business বা Arts লাইনে সবসময় চান্স কমই থাকে।

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করতে ভাষার গুরুত্ব

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করতে কি জাপানিজ জানা লাগবে? সোজা উত্তর লাগবে…কারণ জাপান মানেই ইংলিশে সব হবে, এই ধারণা ভুল! Engineering হলেও Japanese Medium এ আপনাকে নূন্যতম JLPT N৩ স্কোর করতে হবে। না হলে ভাষা ছাড়া ভর্তি, ক্লাস, পার্ট-টাইম কাজ সব সামলাতে আপনার কেয়ামত হবে!

জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করে ব্যাচেলর করার খরচ

এবার আসি খরচের ব্যাপারে। জাপানে টেক্সটাইল থেকে ডিপ্লোমা করতে প্রায় ১২ থেকে ১৫ লাগা লাগবে। এক্ষেত্রে:

  • টিউশন ফি প্রায় ছয় থেকে আট লাখ টাকা
  • থাকা + খাওয়া প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা
  • ভিসা ও কাগজপত্র প্রায় এক থেকে দেড় লাখ টাকা
  • মানে মোট বারো থেকে পনেরো লাখ টাকা লাগবে

তবে হ্যাঁ…জাপানে পড়াশোনা করাকালীন সময় পার্ট-টাইম কাজ করলে মাসিক খরচের বড় অংশ উঠে আসে।

ইতি কথা

সবশেষে বলতে চাই Textile Diploma নিয়ে জাপানে স্কলারশিপ পাওয়াটা কঠিন কিছু নয়! তবে সহজও নয়! এর জন্য দরকার MEXT Scholarship, JASSO Scholarship এর মতো স্কলারশিপ, ভালো CGPA, ভাষায় ভালো স্কোর আর স্ট্রং SOP! তাই রিজেকশন এড়াতে ভাষা না শিখেই আবেদন, ভুল University নির্বাচন, Diploma ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে ব্যাখ্যা না করা, বাজেট প্ল্যান ছাড়া ভিসা ফাইল করা এসব কমন ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ