শিরোনাম:
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্কলারশিপে ২৫ হাজার ডলারপ্রাপ্তির সুযোগ বিদেশে পড়তে গেলেই রিজেক্ট: যা করবেন বিদেশে শিক্ষা ঋণ আর স্টুডেন্ট ফাইল কি একই: এ বিষয়ে সম্পূর্ণ গাইড ২০২৬ বিদেশে চাকুরির আবেদনের জন্য প্রস্তুতি নিবেন যেভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যাংক লোন: এ টু জেট তথ্য [একসাথে] জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস

শাহজালালে আধা কেজি সোনা পাচারকালে প্রবাসী আটক

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
শাহজালালে আধা কেজি সোনা পাচারকালে প্রবাসী আটক
মজিবর রহমান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে চারটি সোনার বার ও দুইটি চুড়িসহ এক প্রবাসীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

উদ্ধার হওয়া সোনার ওজন ৫১৭ গ্রাম।

আটক যাত্রীর নাম মজিবর রহমান।

 

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টায় কাস্টমস চ্যানেল পার হওয়ার পর তাকে আটক করা হয়।

এদিন রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তার আচরণ সন্দেহজনক হওয়া তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।

জিয়াউল হক আরও জানান, এরপর যাত্রী তার মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন। উদ্ধার হওয়া সোনা ওজন ৪৬৪ গ্রাম।  আর তার লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন। এর বাজার মূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ