শিরোনাম:
জার্মানিতে ফ্রিতে যাওয়ার সুযোগ ২০২৬: Berlin Global Forum-এর আবেদন, খরচ ও যোগ্যতা UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি?

৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাৎ করার মূলহোতা গ্রেপ্তার করছে র‌্যাব

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাৎ করার মূলহোতা অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার (১৪ আগস্ট) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে এর মধ্যেই সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। হজে না পাঠিয়ে প্রায় ৩ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান অহিদুল। হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচের অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও ৯ এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, আসামি অহিদুল আলম ভূঁইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ