শিরোনাম:
UK ফ্রিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে চিভনিং স্কলারশিপ ২০২৭ প্রবাসে অতিরিক্ত আয় করবেন কীভাবে: জেনে নিন ৯টি স্মার্ট উপায় সুন্দর প্রবাস জীবন গড়তে যে ১০টি অভ্যাস আজই শুরু করা উচিত প্রবাসে লাখপতি হতে চাইলে আজই শুরু করুন এই ১২টি অভ্যাস চাইনিজ ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়: HSK কমপ্লিট গাইড দালাল ছাড়াই চীনে ফুল-ফান্ড স্কলারশিপ: ধাপে ধাপে আবেদন গাইড ২০২৬ প্রবাসে ৫ বছরে লাখপতি হতে জেনে নিন প্রবাসে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় ফ্রিতে সৌদি আরবে পড়াশোনা করতে আবেদন করুন সৌদি আরব সরকারি স্কলারশিপে চীনে ফ্রি স্কলারশিপ মানে কি সত্যিই ফ্রি? কুরবানীর প্রতিটি পশমে সওয়াব: ইসলাম কী বলে জানুন

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ; যুবক গ্রেফতার

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় মো. রাকিব ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়িরডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব ওই  গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, “গত বছরের ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করে রাকিব। এ সময় লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে সে। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে রাকিব ইসলামকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী বলেন, “শুক্রবার ভোরে রাকিবকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ