IELTS এর জন্য সেরা সব ফ্রি রিসোর্স মাত্র একটি আর্টিকেলে

IELTS এর জন্য সেরা সব ফ্রি রিসোর্স মাত্র একটি আর্টিকেলে

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

IELTS এর জন্য সেরা সব ফ্রি রিসোর্স মাত্র একটি আর্টিকেলে 

IELTS প্রস্তুতি নিতে গেলে অনেকেই মনে করে কোচিং বা টাকা খরচ করলেই ভালো স্কোর পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো সঠিক রিসোর্স ব্যবহার করতে পারলে ফ্রি তেই Band 7+ পর্যন্ত স্কোর করা সম্ভব।

IELTS এর জন্য সেরা সব ফ্রি রিসোর্স মাত্র একটি আর্টিকেলে.jpg

অনেক স্টুডেন্ট শুধু ভুল জায়গায় পড়ে সময় নষ্ট করে। অথচ ইন্টারনেটে এমন কিছু অফিশিয়াল এবং হাই-কোয়ালিটি ফ্রি রিসোর্স আছে যেগুলো ফলো করলে আর আলাদা কিছু লাগে না। এই আর্টিকেলে আমরা এমনই কিছু IELTS ফ্রি রিসোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যেগুলো ব্যবহার করলে আপনার প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে।

IELTS ফ্রি রিসোর্স কেন গুরুত্বপূর্ণ?

IELTS শুধু ইংরেজি জানা না, বরং পরীক্ষার প্যাটার্ন বোঝা এবং নিয়মিত প্র্যাকটিস। অনেকেই ইংরেজি জানে কিন্তু স্কোর ভালো করতে পারে না। কারণ তারা পরীক্ষার ফরম্যাট ঠিকভাবে বোঝে না। ঠিক এই জায়গায় ফ্রি রিসোর্সগুলো সবচেয়ে বড় সাহায্য করে। কারণ এগুলো থেকে আপনি পাবেন:

  • আসল পরীক্ষার মতো প্রশ্ন
  • রিয়েল প্র্যাকটিস সেট
  • স্পিকিং ও রাইটিং গাইডলাইন
  • ভুল ধরার সুযোগ

১. IELTS Official Website (IELTS.org)

IELTS এর অফিসিয়াল ওয়েবসাইট হলো সবচেয়ে নির্ভরযোগ্য রিসোর্স। এই সাইটে আপনি পাবেন আসল পরীক্ষার মতো স্যাম্পল টেস্ট, Listening, Reading, Writing, Speaking চারটি সেকশনের গাইড আর Band descriptor মানে কিভাবে মার্ক দেওয়া হয় সে ব্যাপারে তথ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার প্রশ্নগুলো একদম authentic, মানে পরীক্ষার স্টাইল বোঝার জন্য সেরা জায়গা।

২. Exam English

Exam English একটি ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আপনি IELTS-এর চারটি অংশই প্র্যাকটিস করতে পারবেন।  এখানে সবচেয়ে ভালো বিষয় হলো এখানে টাইমড প্র্যাকটিস টেস্ট, আলাদা আলাদা লেভেল আর রিয়েলিস্টিক প্রশ্ন সেট পাওয়া যায়। মোটকথা যারা শুরু থেকে প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল।

৩. IELTS Liz

Liz পরিচালিত IELTS Liz ব্লগটি IELTS শিক্ষার্থীদের জন্য অনেক খুব জনপ্রিয়। এখানে আপনি Writing Task 1 & Task 2 গাইড, Band 7+ লেখার টিপস, স্পিকিং প্রশ্নের উত্তর আইডিয়া আর Common mistake list পাবেন।  বিশেষ করে Writing এ যারা দুর্বল, তাদের জন্য এটা এটাকে বেস্ট বলা যায়।

৪. IELTS Simon

সাইমন মানে এই প্ল্যাটফর্মের ওনার একজন প্রাক্তন IELTS examiner। তার ব্লগ এখনো IELTS শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লোকটা খুব ইজিভাবে কিভাবে short & clear essay লিখতে হয়, Reading section কিভাবে স্কোর বাড়াতে হয় আর Examiner mindset কিভাবে কাজ করে সবকিছু শেখায়!

৫. E2 IELTS (YouTube)

E2 IELTS ইউটিউব চ্যানেল IELTS শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা ফ্রি রিসোর্স। এখানে আপনি পাবেন Mock Speaking test, Listening practice এর সুযোগ, Real exam simulation আর Band score analysis। মূলত যারা ভিডিও দেখে শিখতে ভালোবাসে, তাদের জন্য এটা খুবই effective।

IELTS প্রস্তুতির আসল সিক্রেট কী?

আপনাকে মনে রাখতে হবে শুধু রিসোর্স জানলেই হবে না, সঠিকভাবে ব্যবহার করাও জরুরি। অনেকেই ভুল করে! মানে অনেকেই শুধু ভিডিও দেখে প্র্যাকটিস না করে আর নিয়মিত না পড়ে! কিন্তু সফল স্টুডেন্টরা প্রতিদিন practice, ভুল বিশ্লেষণ করলেও তার মধ্য দিয়ে শিখে আর টাইম ধরে টেস্ট করে!

Band Score বাড়ানোর সহজ নিয়ম

IELTS এ ভালো স্কোর পেতে Listening এ প্রতিদিন ১টা টেস্ট, Reading টাইম ধরে প্র্যাকটিস, Writing সপ্তাহে কমপক্ষে ৩টা essay আর Speaking নিয়মিত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে ধারাবাহিকতা থাকলেই Band 7+ পাওয়া সম্ভব!

ইতি কথা

মনে রাখবেন IELTS কোনো ভয়ংকর টেস্ট না! এটা শুধু সঠিক গাইডলাইন এবং প্র্যাকটিসের খেলা। এই আর্টিকেলে দেওয়া IELTS ফ্রি রিসোর্স গুলো যদি নিয়মিত ফলো করেন তাহলে আলাদা কোচিং ছাড়াও ভালো স্কোর করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্ট স্টাডি + নিয়মিত প্র্যাকটিস = সফলতা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ