কুয়েতে চ্যাম্পিয়ন কাপ বাংলার আলো চ্যাম্পিয়ন

প্রবাস প্রতিদিন
আপডেটঃ : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় কুয়েতে চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে প্রবাসী বাংলাদেশিদের টিম বাংলার আলো স্পোর্টিং ক্লাব বনাম যমুনা স্পোর্টিং ক্লাব।

বাংলার আলো স্পোর্টিং ক্লাব ৩ গোল করে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে।

বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি হযরত আলী মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এর্টাসি ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামান, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলার আলোর টিমের সভাপতি মোহাম্মাদ সেলিম হাওলাদারসহ আরও অনেকে।

মোহাম্মাদ আশিকুজ্জামান বলেন, প্রবাসে সবাই কাজে ব্যস্ত থাকে। এরমাঝে সুন্দরভাবে একটি খেলা সম্পন্ন হচ্ছে। নতুন করে আরেকটি খেলা শুরু করেছে সত্যিই এটি একটি ভালো উদ্যোগ। খেলাধুলা আমাদের স্বাস্থ্য ও মন উভয় ভালো রাখে। অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ